,

করোনায় একদিনে মৃত্যু ১০ হাজার, আক্রান্ত ৪ লাখ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের একাধিক টিকা মানুষের কাছে পৌঁছালেও এর প্রকোপ এখনো কমেনি। বিভিন্ন জনপদে নতুন রূপে হানা দিচ্ছে ভাইরাসটি। মৃত্যু এবং সংক্রমিতদের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

এদিকে বিশ্বব্যাপী বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও গত একদিনে এই সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩ হাজার ৩৬ জন এবং একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ১০ হাজার ৯৭১ জনের।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৫১৮ জন। মৃত্যু হয়েছে ২৪ লাখ ৬৩ হাজার ৬১৪ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ কোটি ৬১ লাখ ‌২১ হাজার ১৪৭ জন।

মহামারি করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৮১৩ জন। মারা গেছেন ৫ লাখ ৭ হাজার ৭৪৬ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ ৭৬ হাজার ৭৭৬ জন। মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ২৪০ জন।

তালিকার তিন নম্বরে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮১ হাজার ৬৯৩ জন। মারা গেছেন ২ লাখ ৪৪ হাজার ৯৫৫ জন।

চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ৪১ লাখ ৩৯ হাজার ৩১ জন। মৃত্যু হয়েছে ৮২ হাজার ৩৯৬ জনের। পঞ্চম স্থান ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৯৫ হাজার ২৬৯ এবং মৃতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৯২০ জন।

তালিকায় ৩৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪২ হাজার ৬৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৩৮ জনের।

 

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া