,

তালা চুরির অভিযোগে শিশুকে বৈদ্যুতিক শক!

news-image

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে মুরগির খামারের দরজার তালা চুরির অপরাধে মিনহাজ (৪) নামের এক শিশুকে বৈদ্যুতিক শক দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজারের পাশে ইসমাইল বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মিনহাজের বাবা দিনমজুর জামাল হোসেন বৃহস্পতিবার রাতে খামার মালিক তোফায়েল আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। আহত শিশু মিনহাজকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেছেন তার মা লাভলী।

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মা লাভলী বলেন, প্রতিদিনের মতো শিশু মিনহাজকে বাড়ির পাশে মীরগঞ্জ বাজারে হাফেজি মাদ্রাসায় পাঠাই। দুপুরে মাদ্রাসা ছুটি হলেও সে বাড়িতে না আসায় খোঁজ করি। একপর্যায়ে বাড়ির সামনের মুরগির খামারে মিনহাজকে চিৎকার দিতে শুনলে দৌড়ে গিয়ে আহতাবস্তায় উদ্ধার করি।

সে সময় লাভলীর চিৎকারে খামার মালিক তোফায়েল পালিয়ে যান। অভিযোগ রয়েছে, তোফায়েল গত তিন বছর মিটার না নিয়ে সরাসরি বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে খামারে বিদ্যুৎ ব্যবহার করছেন।

এ বিষয়ে লাভলী বেগম বলেন, ‌‘তোফায়েল আমার ছেলের মাথা ও ঘাড়ে বৈদ্যুতিক শক দিয়ে জখম করেছেন। আমার ছেলে নাকি তার খামারের দরজার তালা চুরি করেছে। ছেলের অবস্থা দেখে আশপাশের লোকজনকে ডাকতে চিৎকার দিলে তোফায়েল পালিয়ে যান।’

এ ব্যাপারে খামারি তোফায়েল আহমেদ জানান, মিনহাজ তার খামারের দরজার তালা চুরি করেছে। এ কারণে তাকে শক দেয়ার ভয় দেখানো হয়েছে। তাকে মারধর করা হয়নি। কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি নিয়েই মিটার ছাড়া খুঁটি থেকে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছেন বলেও জানান তিনি।

কেরোয়া ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল হোসেন বলেন, ‘শিশুটির মা-বাবা ঘটনাটি জানিয়েছেন। ঘটনাটি মর্মান্তিক। উভয়পক্ষের সিদ্ধান্তে স্থানীয়ভাবে মীমাংসা করা হবে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘শিশুর বাবা ঘটনাটি জানিয়েছেন। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী