,

ফেসবুককে ৭০ লাখ ইউরো জরিমানা করল ইতালি

news-image

অনলাইন ডেস্ক : গ্রাহকের ডেটা নিয়ে অন্যায্য বাণিজ্যিক চর্চার অভিযোগে ফেসবুককে ৭০ লাখ ইউরো জরিমানা করেছে ইতালি। দেশটির নীতিনির্ধারক সংস্থা বুধবার জরিমানা করার তথ্য জানায়। সংস্থাটি দাবি করেছে, অন্যায্য বাণিজ্যিক চর্চা বন্ধ করতে নীতিনির্ধারকদের অনুরোধ মানেনি ফেসবুক। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ফেসবুক।

এর আগে ২০১৮ সালের নভেম্বরে ইতালির অ্যান্টিট্রাস্ট সংস্থা রায় দিয়েছিল, ডেটা সংগ্রহ ও ব্যবহার বিষয়ে গ্রাহককে সঠিকভাবে অবহিত করে না ফেসবুক।

সেসময়ও সামাজিক মাধ্যম জায়ান্ট খ্যাত ফেসবুককে ৫০ লাখ ইউরো জরিমানা করেছিল সংস্থাটি। এ ছাড়া নিবন্ধিত প্রত্যেক ইতালিয়ান ব্যবহারকারীর জন্য ইতালীয় ফেসবুক ওয়েবসাইটে, ফেসবুক অ্যাপে সংশোধনবিষয়ক বিবৃতি প্রকাশ করতে বলা হয়েছিল সাইটটিকে।
সূত্র: রয়টার্স

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের