শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসায় থাকলে বেশি খাওয়া হচ্ছে? কিভাবে বাদ দেবেন এই অভ্যাস

news-image

অনলাইন ডেস্ক : করোনা যে শুধু আমাদের শরীরের ওপরই প্রভাব বিস্তার করেছে তা নয়, সার্বিকভাবে আমাদের মনের ওপরও প্রভাব ফেলেছে। বাড়ি থেকে অফিস করা, সেই সঙ্গে বাড়ির কাজ সমালানো– সব মিলিয়ে হিমশিম খেতে হচ্ছে। তবে এই কালচারে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন খাদ্যরসিকরা। তবে এইটা সাময়িক সময়ের জন্য। এ বিষয়টা মাথায় রেখে তারপর সিদ্ধান্ত নিন কিভাবে কী করবেন।

বাড়িতেই থাকলেই হাতের কাছে যা পাবেন খাবেন বিষয়টি এমন না। একদিকে করোনার জন্য জিমে গিয়ে ওয়ার্কআউট করতে পারছেন না। এ জন্য যা খাচ্ছেন বা খাবেন চিন্তাভাবনা করে খান।

১. বাড়িতে মজুদ রাখুন নানা শুকনো ফল, বাজারের কেনা মৌসুমি ফল ও মিষ্টি। ক্ষুধা লাগলে সেগুলো খাওয়ার চেষ্টা করুন।

২. ভাজাভুজি, চিপস, চপ খাওয়াটা কমিয়ে ফেলুন। খুব ইচ্ছা না হলে খাবেন না। রোজ এসব খাওয়া তো একেবারেই না।

৩. মজাদার কিছু খেতে ইচ্ছা হলে সিদ্ধ আলু, ছোলা, বাদামভাজা, তেঁতুলের চাটনি, ভাজা মশলা ইত্যাদি দিয়ে আলুকাবলি বানিয়ে ফেলুন। বিকেলের খাবারের জন্য অতুলনীয়। আবার বাসায় বানানো ঝালমুড়ি, নিজে বানানো চাট খাবারের মজাই আলাদা। ’

৪. প্রতিদিন খাওয়ার নির্দিষ্ট সময় তৈরি করে ফেলুন। খুব বেশি সমস্যা না হলে ওই সময়ের বাইরে যাবেন না।

৫. বাড়ির বাইরে বেশি খাওয়ার অভ্যাস বাদ দিন। মাঝেমধ্যে খাওয়া যেতে পারে, তবে তা যেন নিয়মিত বিষয়ে পরিণত না হয়। এতে একদিকে যেমন শরীর ভালো থাকবে, অন্যদিকে টাকাও বাঁচবে।

৬. অন্যদিকে যাদের হার্টের সমস্যা বা ডায়াবেটিস আছে, তাদের বাড়তি সাবধানতা অবলম্বন করতেই হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ