,

রংপুরে অফিসার্স প্রীতি টি-টুয়েন্টি ক্রিকেট সিরিজে জেলা প্রশাসন চ্যাম্পিয়ন

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরে অফিসার্স প্রীতি টি-টুয়েন্টি ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ক্রিকেট গার্ডেন মাঠে ফাইনাল খেলায় বাংলাদেশ ব্যাংক ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ম্যাচে সিরিজ জয় করে চ্যাম্পিয়ন হয় রংপুর জেলা প্রশাসন ক্রিকেট দল।

সিরিজের শেষ দিনে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ ব্যাংক ক্রিকেট দল। নির্ধারিত ২০ ওভার খেলে তারা ১৬৫ রান করতে সক্ষম হয়। খেলার দ্বিতীয় ভাগে রংপুর জেলা প্রশাসন ক্রিকেট দল ৪ বল হাতে রেখে ১৬৬ রান করে সিরিজ জিতে নেয়।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিসিবি পরিচালক অ্যাড. আনোয়ারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মেরিনা লাভলী, জেলা ক্রীড়া সংস্থার সংগঠক তানবীর হোসেন আশরাফী, এনামুল হক সোহেল, আব্দুল মজিদ হিরু, অ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, নাজনীন রহমানসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য