,

মহামারি নিয়ন্ত্রণে আসার আভাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : টানা চার সপ্তাহ ধরে কমেছে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা। দুই সপ্তাহ ধরে কমেছে মৃতের সংখ্যাও। ফলে বৈশ্বিক এ মহামারি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর সিএনএনের।

সংস্থাটি জানিয়েছে, গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন প্রায় ৮৮ হাজার মানুষ, যা এর আগের সপ্তাহের তুলনায় অন্তত ১০ শতাংশ কম।

এছাড়া গত সপ্তাহে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১ লাখের মতো, যা এর আগের সপ্তাহের চেয়ে ১৭ শতাংশ কম এবং ২০২০ সালের ২৬ অক্টোবরের পর থেকে সর্বনিম্ন।

সবশেষ সাপ্তাহিক বিবরণীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আক্রান্তের সংখ্যা যদিও কিছু দেশে বাড়ছে, তবে বৈশ্বিক পর্যায়ে তা যথেষ্ট আশাব্যঞ্জক।

সংস্থাটির হিসাবে, গত সপ্তাহে বিশ্বে সবচেয়ে বেশি (৮ লাখ ৭১ হাজার ৩৬৫ জন) নতুন করোনা রোগী পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। তবে সেটিও এর আগের সপ্তাহের তুলনায় অন্তত ১৯ শতাংশ কম।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হতে থাকা দেশগুলোর মধ্যে আরো রয়েছে ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্য। ডব্লিউএইচও জানিয়েছে, এসব দেশেও প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা ক্রমেই কমে আসছে।

সংস্থাটির সাপ্তাহিক বিবরণীর তথ্যমতে, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ কমেছে আফ্রিকা অঞ্চলে (২২ শতাংশ), সবচেয়ে কম কমতে দেখা গেছে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে (২ শতাংশ)।

এ সময় বিশ্বজুড়ে শনাক্ত নতুন রোগীদের অর্ধেকের বেশিই পাওয়া গেছে আমেরিকার দেশগুলোতে। গত সপ্তাহে এ অঞ্চলে ১৬ লাখের বেশি নতুন করে আক্রান্ত ও ৪৫ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের