বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন রিজভী
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দী রাখার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তব্য দেয়াকালে অসুস্থ হয়ে পড়েন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জানা গেছে, বক্তব্য দেওয়াকালে মাথা ঘুড়ে পড়ে যাচ্ছিলেন তিনি। দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সেখানে পরীক্ষা নিরিক্ষা করলে তার ডায়াবেটিকস বেড়ে গেছে বলেন জানান চিকিৎসক। পরীক্ষা নিরিক্ষা শেষে হাসপাতাল থেকে চলে আসেন রিজভী।
প্রসঙ্গত, কিছু দিন আগে তিনি হার্ট অ্যাটাক করে প্রথমে ইসলামি ব্যাংক হাসপাতালে, পরে ল্যাব এইড হাসপাতালে দু’দফা ভর্তি ছিলেন রিজভী। সেখানে তার হার্টে রিং পড়ানো হয়।











