মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ৫০ বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ৮টি গ্রামের মধ্যে সড়ক সংযোগ, আনন্দিত এলাকাবাসী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভাটি এলাকা বাদৈর ইউনিয়নের ৮টি গ্রামের মধ্যে নিবিড় সড়ক যোগাযোগ স্থাপন করেছেন এলাকাবাসি। কোন ধরনের অনুদানের অপেক্ষায় না থেকে জনগনের দাবী মেটাতে নিজেই ব্যক্তিগত অর্থে কাজ শুরু করেন ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসি।
প্রতিটি গ্রামের মধ্যে অভ্যন্তরীন ও উপজেলা সদরের সাথে সংযোগ স্থাপন করে আদর্শ ইউনিয়ন গঠন করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান আবু জামাল। পাশাপাশি পার্শ্ববর্তী খাড়েরা ইউনিয়নের দেলী, পাতাইসার, সুলতানপুর গ্রামকেও নির্মানাধীন সড়কের সাথে সংযুক্ত করে উপজেলা সদরে যাওয়ার পথকেও সুগম করেছেন। এতে বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রাম সহ প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হয়েছে।
স্বাধীনতার পর দু’বার শিকারপুর থেকে দেলী সংযোগ সড়কটি নির্মান করার চেষ্টা করা হলেও এই সড়ক নির্মান করা সম্ভব হয়নি কতিপয় ভূমি মালিকদের বাঁধার কারনে। শিকারপুর গ্রামের হাজী সোলায়মান জানান, মাত্র ১৫ দিনের ব্যবধানে ৫ লাখ টাকা মুল্যের জমি ১০ টাকায় বিক্রি করেছি। একই গ্রামের রহমত উল্লাহ জানান, আমার পুকুরের পাশ দিয়ে রাস্তা যাওয়ায় আমি অনেক উপকৃত হয়েছি।
এছাড়াও তিনি বীর মুক্তিযোদ্ধা আবুদল হাই ওরফে দাগু ভূইয়া বাড়ী পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার আরো একটি নতুন সড়ক তৈরি করেছেন। ওই পাড়ার প্রায় ২শত পরিবার এই গ্রামের সাথেই এক প্রকার বিচ্ছিন্ন ছিলো।
কসবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী জানান; বাদৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবু জামাল খান একজন জনবান্ধব চেয়ারম্যান। প্রকল্প অনুমোদনের পূর্বেই নিজের অর্থায়নে কাজ শুরু করে ফেলেন।সরকারী বরাদ্দের দিকে তাকিয়ে থাকেন না তিনি। বরাদ্দ আসলে আমরা তাকে সেই অর্থ প্রদান করি। তিনি বরাদ্দকৃত অর্থের চেয়ে জনস্বার্থের কথাই আগে ভাবেন।
এ প্রসংগে চেয়ারম্যান হাজী আবু জামাল খান বলেন; মানুষের সেবার মাঝে মনে তৃপ্তি পাই। আমি এই অবহেলিত বাদৈর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়তে চাই।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বর ট্র্যাজেডি: ৫৮ জন নিহত, তদন্ত এগিয়ে চলছে

শাপলা চত্বর ট্র্যাজেডির ১৩ বছর: অমীমাংসিত রক্তাক্ত অধ্যায়

ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা

শাহজালালে থামছে না স্বর্ণ চোরাচালান

রাজস্ব আহরণে বড় ঘাটতি, তবু উচ্চ লক্ষ্যমাত্রা এনবিআরের

হজে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট নিহত ৯

‘আমার ভবিষ্যৎ আমার স্ত্রীর ইচ্ছার ওপর নির্ভর করবে’: এনদ্রিক

পুলিৎজার ২০২৬: রয়টার্সের জোড়া জয়, নিউইয়র্ক টাইমস শীর্ষে

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে আঘাতের অভিযোগে ক্লাব তদন্ত শুরু

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান হামলা করলে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন’ হবে দেশটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী

নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ঘোষণা, ইসির গেজেট প্রকাশ