,

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকদের উদ্যোগে ১ মাইল নতুন রাস্তা নির্মাণ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া এবং পাকশিমুল ইউনিয়নের বরইচারা দুই গ্রামের যুবকদের উদ্যোগেই এক কিলোমিটার নতুন রাস্তা তৈরি করা হয়েছে। গ্রামবাসীরা নিজেরাই জমি দিয়ে স্বেচ্চাশ্রমে তৈরি করেন এ মাটির রাস্তাটি। দুই গ্রামের বাসিন্দারা জানায়, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ রাস্তা করছেন তারা।
উপজেলার পাকশিমুল ইউনিয়নের সবশেষ গ্রাম বরইচারা। ভাটি এলাকার একমাত্র বাজার অরুয়াইলের সঙ্গে সরাসরি কোন সড়ক না থাকায় দীর্ঘদিন যাবৎ দুর্ভোগ পোহাতে হয়েছে বরইচারা গ্রামবাসীকে। নতুন রাস্তা হওয়ায় দীর্ঘদিনের কষ্ট লাগব হয়েছে তাদের। রাস্তাটি হওয়ায় অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া,কাকরিয়া,রাজাপুর,সিঙ্গাপুর, চর- কাকরিয়া এবং পাকশিমুল ইউনিয়নের বরইচারা, পরমানন্দপুর,ষাটবাড়িয়া,হরিপুর এবং ফতেপুর গ্রামের সাথে মোটর সাইকেল যোগাযোগ ব্যবস্থার এক সেতুবন্ধন তৈরি হয়েছে।
পাকশিমুল ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং অরুয়াইল ইউপির চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, পরবর্তীতে এই নতুন রাস্তাটির সংস্কারের জন্য আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। গ্রামবাসীর এমন উদ্যোগের প্রশংসা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের