রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নেতা টিটু হত্যায় ১৬ জনের যাবজ্জীবন

news-image

গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান ওরফে টিটু শরীফ হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে জনাকীর্ণ আদালতে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।

রায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ১৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চলাকালে বাদীপক্ষের ৩১ জন ও আসামিপক্ষের ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। রাষ্ট্রপক্ষে মো. শেখ আসাদুজ্জামান, আসামিপক্ষে আব্দুল মালেক, তৌহিদুর রহমান তুষার, এম এম মুজিবুর রহমান, মোমরেজুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।