বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

“ডাবের শাঁস” দিয়ে চিংড়ী মাছের এক ভিন্নধর্মী মালাইকারি

13795_1097770453573050_2035917104828699847_nলাইফস্টাইল ডেস্ক : মালাইকারী মানেই নারিকেলের দুধে রান্না করা চিংড়ী। কিন্তু না, আজ আতিয়া আমজাদ নিয়ে এসেছেন ডাবের শাঁস দিয়ে রান্না করা ভীষণ সুস্বাদু একটি চিংড়ীর মালাইকারি রেসিপি। এটা "ডাব চিংড়ী" নয়, আক্ষরিক অর্থেই মালাইকারি। তবে রেসিপিতে আছে দারুণ ভিন্নতা আর বলাই বাহুল্য যে খাবারে আছে দারুণ সুস্বাদ। চলুন, তবে জেনে নিই।

 

উপকরণ
– মাঝারি চিংড়ী ১ কেজি
– নারিকেলের ঘন দুধ ১ কাপ
– ডাবের নরম শাঁস ১ কাপ (হাত দিয়ে চটকে ভর্তা করে)
– টক দই ১ কাপ
– পিঁয়াজ কুচি ২ কাপ
– আদা বাটা কম কম ১ চা চামচ
– চিনি ১ চা চামচ
– লবণ ১ চা চামচ বা স্বাদ অনুযায়ী
– সয়াবিন তেল ১/৪ কাপ
– কাঁচা মরিচ ৪ টা
– তেজপাতা ১ পিস,এলাচ ও দারচিনি ২ পিস করে
– পানি ১ কাপ

প্রনালী
– চিংড়ীর মাথার ময়লা পরিস্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
– পানি,তেল, তেজপাতা, দারচিনি ,এলাচ ও কাঁচা মরিচ বাদে বাকি সব উপকরণ চিংড়ীর সাথে মিশিয়ে ৫-৮ ঘন্টা মেরিনেট হতে রেফ্রিজারেটরে রেখে দিন।
– কড়াইতে তেল গরম করে তেজপাতা,এলাচ ও দারচিনি ফোরন দিয়ে মসলা সহ মেরিনেটেড চিংড়ী দিয়ে ১৫ মিনিট মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। ঢাকনা সরিয়ে ঝোলের ঘনত্ব দেখুন ও ঝোল রাখতে চাইলে পানি দিন।
– এরপর কাঁচা মরিচ ফালি করে দিন ও লবণ চেখে দেখুন। প্রয়োজনে লবন দিন।
– এবার তাওয়ার ওপর দমে রেখে আরো ২০ মিনিট রান্না করুন।
– সাদা ভাত কিংবা পোলাও এর সাথে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা