শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ হাজার দক্ষ চালক তৈরি হবে , মাথাপিছু প্রশিক্ষণ খরচ ১০ হাজার

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ৪০ হাজার দক্ষ গাড়িচালক তৈরি করবে সরকার। এ লক্ষ্যে সম্পূর্ণ সরকারি খরচে ‘যানবাহন চালনা প্রশিক্ষণ’ নামের প্রকল্পটি অনুমোদনে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেকে)।

প্রকল্পটিতে সরকার মোট খরচ করবে ১০৫ কোটি ৯৪ লাখ টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে যুব উন্নয়ন অধিদফতর। ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পটিতে আনুষঙ্গিক খরচ ছাড়াই কেবল গাড়ি চালনা প্রশিক্ষণ খাতে খরচ করা হবে ৪০ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার টাকা। ফলে ৪০ হাজার গাড়ি চালক তৈরি করতে গিয়ে একেকজনের পেছনে প্রশিক্ষণ বাবদ খরচ পড়বে ১০ হাজার ২০৯ টাকা। দেশের ৮টি বিভাগের ৪০টি জেলায় এ প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রকল্প সূত্র জানায়, ৪০ হাজার ব্যক্তিকে গাড়ি চালানোর প্রশিক্ষণ প্রদান, ৮০টি গাড়ি কেনা, ৪৩টি কম্পিউটার ও আনুষঙ্গিক ব্যয়, ৪০৫টি অফিস সরঞ্জাম কেনা, চার হাজার ৭০৮টি আসবাবপত্র কেনা, প্রশিক্ষণ যন্ত্রপাতি কেনা ইত্যাদি প্রকল্পের প্রধান প্রধান কাজ।

যুব উন্নয়ন অধিদফতর বলছে, যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার হারও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পর্যাপ্ত কারিগরি জ্ঞানের অভাব ও সড়ক ব্যবহার বিধি ও ট্রাফিক আইনকানুন না জানার কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটে থাকে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত কয়েকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সারাদেশকে নাড়া দিয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশে দক্ষ গাড়িচালক তৈরির জন্য এ প্রকল্প প্রস্তাব করা হয়েছে।

দেশে প্রতি বছর লাখ লাখ যানবাহন চলমান যানবাহনের সঙ্গে যুক্ত হলেও এসব যানবাহন চালনার জন্য দেশে দক্ষ গাড়িচালক তৈরির কোনো প্রশিক্ষণ কেন্দ্র সরকারি পর্যায়ে নেই। বেসরকারি পর্যায়ে ব্যক্তি উদ্যোগে কিছু প্রতিষ্ঠন আধা দক্ষ ও অদক্ষ গাড়ি চালক তৈরি করছে। তাদের মাধ্যমে যানবাহন রাস্তায় চলাচলের ফলে মারাত্মক ও মর্মান্তিক দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। ফলে দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় বহু মানুষ আহত ও মৃত্যুবরণ করছে।

দেশে সড়ক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষিত ও দক্ষ গাড়িচালক তৈরির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি হওয়ায় ২০১৯ সালের ১৭ এপ্রিল যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ড্রাইভিং ট্রেড কোর্স চালু করার সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পটি গ্রহণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ