,

হাইকোর্টের সামনে ছুরিকাঘাতে নিহতের পরিচয় মিলেছে

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্টের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে।

নিহতের নাম হামিদুল ইসলাম (৫৭)। তিনি সেগুনবাগিচা এলাকায় ডিস লাইনের ব্যবসা করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

হামিদুল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) ঢাকা মহানগর দক্ষিণের সমবায় বিষয়ক সম্পাদক এবং শাহবাগ থানার সাধারণ সম্পাদক ছিলেন।

রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতের ছোট ভাই মো. ওয়াহিদুল ইসলাম তার পরিচয় শনাক্ত করেন।

তিনি জানান, তাদের বাড়ি ময়মনসিংহ সদর কলেজ রোডে। বাবা মৃত রফিকুল ইসলাম। চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিল হামিদুল।

মেয়ে নায়না ইসলাম (২৪) ও ছেলে নাহিদুল ইসলাম (২১) সহ স্ত্রী নার্গিস আক্তারকে নিয়ে সেগুনবাগিচা হাইস্কুলের পাশে বসতি-ময়ূরী অ্যাপার্টমেন্টে থাকতেন হামিদুল।

ওয়াহিদুল আরও জানান, তার বড় ভাই ৯০ সালের পর থেকে সেগুনবাগিচা এবং এর আশপাশের এলাকায় ডিস লাইনের ব্যবসা করে আসছেন।

তিনি বলেন, হামিদুলের সঙ্গে কারও শত্রুতা আছে বলে আমরা শুনিনি। আর তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন দেখে আমাদের মনে হচ্ছে এটি ছিনতাইকারীর ছুরিকাঘাত। কেননা কেউ তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করলে বুকে বা পেটে ছুরিকাঘাত করতো, তার পায়ে ছুরিকাঘাত করতো না।

সূত্র ; দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের