শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকা নেয়া মানুষও করোনা ‘ছড়াতে পারেন’

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের টিকা নেয়া মানুষের শরীর থেকেও কভিড-১৯ রোগটি ছড়িয়ে থাকতে পারে বলে সতর্ক করেছে ইংল্যান্ড। দেশটির ডেপুটি চিফ মেডিকেল অফিসার জোনাথন ভ্যান-ট্যাম সানডে টেলিগ্রাফে লেখা একটি কলামে এমন তথ্য দিয়েছেন।

ভ্যান-ট্যাম বলছেন, ‘টিকা নেয়ার পর করোনা ছড়ানোর প্রভাব কী হতে পারে, বিজ্ঞানীরা এখনো সেটি জানেন না।’

তিনি লিখেছেন, ‘টিকা আশা জাগালেও সংক্রমণের হার কমতে সময় লাগবে।’

ভ্যাকসিন সাধারণত কোনো রোগকে প্রতিরোধ করে থাকে। সংশ্লিষ্ট রোগটিতে কেউ আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হন না। তার থেকেও কেউ সংক্রমিত হন না। অর্থাৎ ভাইরাসটি শরীরে ঢোকার পর দুর্বল হয়ে পড়ে।

করোনার বেশ কয়েকটি ভ্যাকসিন মানুষের শরীরে কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ একটি কাজের বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে। রোগটি অন্যকে সংক্রমিত করবে কি না, এ বিষয়ে নিশ্চিত কোনো গবেষণা এখনো হয়নি।

প্রফেসর ভ্যান-ট্যাম বলছেন, ‘কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকরী নয়। তাই সুরক্ষার গ্যারান্টি নেই।’

টিকা নেয়ার দুই থেকে তিন সপ্তাহের ভেতরও কেউ আক্রান্ত হয়ে থাকতে পারেন। বয়স্ক মানুষের শরীরে এটি ভালো কাজ করবে তিন সপ্তাহ পর।’

‘আপনি টিকার দুই ডোজ নেয়ার পরও অন্যকে সংক্রমিত করে থাকতে পারেন। তাহলে কিন্তু সংক্রমণের যে শৃঙ্খল, সেটি চলতে থাকবে।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা