বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষ প্রার্থীর হ্যাটট্রিক

news-image

দিনাজপুর প্রতিনিধি : দ্বিতীয় ধাপে দিনাজপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রাশেদ পারভেজকে হারিয়ে হ্যাটট্রিক বিজয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বিএনপি থেকে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ৪৪ হাজার ৯৩৪ ভোট পেয়ে টানা তিনবারের মতো নির্বাচিত হন সৈয়দ জাহাঙ্গীর আলম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ পারভেজ পেয়েছেন ২৪ হাজার ২৬২ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমেদ শফি রুবেল পেয়েছেন ৩ হাজার ৪৫৪ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাবিবুর রহমান রানা ৫৭৩ ভোট ও কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট মেহেরুল ইসলাম পেয়েছেন ৪৭২ ভোট।

এই পৌরসভায় এর আগে দুবার নির্বাচিত হয়েছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম।

দিনাজপুর পৌরসভায় ৪৯টি ভোটকেন্দ্রের ৩৭৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক লাখ ৩০ হাজার ৮০৩ জন ভোটারের মধ্যে ৭৩ হাজার ৬৯৫ জন ভোট দেন। মোট ভোট পড়েছে ৫৬ দশমিক ৩৪ শতাংশ। এই পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।

দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী