বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূর কান ছিঁড়ে দুল নিয়ে দৌড়, ধরে ফেলল পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান এলাকা দিয়ে যাচ্ছিলেন গৃহবধূ পারভীন বেগম। এক যুবক তার পাশাপাশি হাঁটছিলেন। হঠাৎ পারভীনের কানে থাকা স্বর্ণের দুল ধরে জোরে টান দেন ওই যুবক। এতে পারভীনের কানের নিচের অংশ ছিঁড়ে দুলটি যুবকের হাতে চলে যায়। এ সময় চিৎকার শুনে এগিয়ে আসে ট্রাফিক পুলিশ। ধাওয়া করে ধরে ফেলে ছিনতাইকারীকে। উদ্ধার হয় কানের দুল।

বুধবার দুপুরে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের অংশে ঘটে এই ঘটনা।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার ওয়াহিদুল ইসলাম সমকালকে বলেন, আটক ছিনতাইকারীর নাম আকাশ ওরফে সাগর। সার্জেন্ট মো. হাসানুজ্জামান তাকে ধরেন ও কানের দুল উদ্ধার করেন। পরে আহত নারীকে পুলিশ বক্সের নাগরিক সেবা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি বলেন, ওই নারী পুরান ঢাকার আলুবাজার এলাকায় থাকেন। উদ্ধার করা কানের দুল তার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ছিনতাইকারীকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

‘অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে’: প্রধানমন্ত্রী উপদেষ্টা

পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্যতা জরিপ শেষ পর্যায়ে: পানি সম্পদ মন্ত্রী

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে সমস্যা অনেক কমবে: তথ্যমন্ত্রী

শিক্ষকদের বদলি নীতিমালার পরিপত্র জারি

স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী খুন, দুই আসামি যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে তালাক না দিয়ে নাসির-তামিমার বিয়ের মামলার রায় ১০ জুন

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে এসেছে ১৫ লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

শপথ অনুষ্ঠানে রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানালেন থালাপতি বিজয়

১০ হাজার অবৈধ অস্ত্র উদ্ধার করতে ডিসিদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকার প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে চায় : মির্জা ফখরুল

ডিসিরা চান সাংবাদিকতার জন্য নীতিমালা, তথ্য মন্ত্রণালয় ভাবছে