,

ঢাকা জেলার পিপি আবদুল মান্নান মারা গেলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার আবদুল মান্নান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু।

আবদুল্লাহ আবু বলেন, করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার আবদুল মান্নান। সম্প্রতি তিনি করোনামুক্ত হন। কিন্তু করোনা–পরবর্তী অসুস্থতা কাটিয়ে উঠতে পারেননি তিনি। তাই হাসপাতালেই ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।

পিপি আবদুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, আবদুল মান্নান একজন দক্ষ, অভিজ্ঞ, বিশ্বাসী ও দায়িত্বশীল আইনজীবী ছিলেন। এসব গুণাবলির কারণেই তিনি ২০০৯ সাল থেকে আমৃত্যু ঢাকা জেলার পিপি পদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর মৃত্যুতে আইন অঙ্গনে এক বিরাট শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য