শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকূপায় ট্রাক-আলমসাধু সংঘর্ষে নিহত ৭

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মদনডাঙ্গা বাজার এলাকার শ্রীরামপুর নামক স্থানে ট্রাকের সঙ্গে আলমসাধুর সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন ৫ জন।

বুধবার পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক এবং তাদের বাড়ি সদর উপজেলার কলোমনখালী গ্রামে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

খবর পেয়ে থানা পুলিশ এবং ঝিনাইদহ ও শৈলকূপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশগুলো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আফান উদ্দীন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হতাহতরা একটি আলমসাধু গাড়িতে চেপে বাড়ি ফিরছিলো। তারা ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুর নামক স্থানে পৌঁছালে রাস্তা খারাপ হওয়ায় পাশ দিয়ে (রং সাইট) যেতে গেলে প্রথমে তাদের বহনকৃত আলমসাধুকে পেছন থেকে আসা একটি পরিবহন ধাক্কা দেয়। এতে তারা রাস্তার উপর ছিটকে পড়ে।

পরে সেনা কল্যাণ সংস্থার একটি ট্রাক তাদের পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে মারা যায় ৭ জন। এছাড়া ৫ জনকে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর আলম খবরের সত্যতা স্বীকার করে জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর