,

সাবেক ডেপুটি স্পিকারের স্ত্রী মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মরহুম আখতার হামিদ সিদ্দিকী নান্নুর সহধর্মিণী নাসরিন আরা সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

বুধবার (১৩ জানুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল ৮টায় রাজধানীর পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার বড় ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই প্রসঙ্গে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি জানান, হাসপাতাল থেকে বাইতুল মোকাররম মসজিদে প্রথম জানাজা শেষে ফেনীতে বাবার বাড়িতে মায়ের মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানেই মাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের