,

প্রধানমন্ত্রীর জা রওশন আরার ইন্তেকাল

news-image

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা, রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানী (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

সোমবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলা সদরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রওশন আরা ওয়াহেদ রানী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহধর্মিণী।

এ ছাড়া তিনি উপজেলার বাজিতপুর আমিনিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে অবসরগ্রহণ করেন।

আজ বিকাল ৩টায় পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর পর প্রয়াতের গ্রামের বাড়ি ফতেপুরে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য