সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শিয়ালের কামড়ে আহত ৩৫

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে মানুষ অন্তত ৩৫জন আহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুই সংখ্যা বেশি রয়েছে।

শনিবার রাতে দুর্গাপুর ইউনিয়নের তাঁজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে আহত একাধিক রোগী জানায়, বাড়িতে কাজ করা সময় দুইটি শিয়াল হঠাৎ করে কামড়িয়ে পালিয়ে গেছে।

আহতরা সবাই একই গ্রামের, তারা হলেন- গোলাপ মিয়া(৩০), মামুন(২৪), কাদির(৩০), আশরাফুল ইসলাম(১২), নায়েব আলী(৩৫), সেফালী(১৪), ওয়াসিম(১৬), রাজু মিয়া(১৫), আকরাম(১৬), হারুন মিয়া(৫০), বাদশা মিয়া(৩০), হৃদয়(১৮), মাতব মিয়া(৪০), সুহেদা(৩৫), মাইনুদ্দিন(২৫), ফৌজিয়া আক্তার(৬), হেলাল উদ্দিন(৫৫), লাকি আক্তার(২৫), শান্তা(১৮), আশরাফুল মিয়া(১৫), কাদির মিয়া(৩০), জুতি(১২), জজ মিয়া(৬০), রাসেদা(৩০), নিলুফা বেগম(৩৫), মামুন(২০), ইয়ার হোসেন(২২), হোসেন মিয়া(২৫), সাইদুর রহমান(৫০), তানিয়া বেগম(২৭), সামসেদ(৩৫), কুদরত মিয়া(৩৪) প্রমূহ।

হাসপাতালের ততত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, হাসপাতালে ৩২ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন টিকা নিয়ে বাড়িতে চলে যায়। বাকিদেরকে কালকে সকালে এসে জলাতঙ্ক রোগের টিকা দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০