,

ভোট চলাকালীন সময়ে বিএনপির মেয়র প্রার্থীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : পৌরসভা নির্বাচন চলাকালীন সময় করোনা আক্রান্ত হয়ে খুলনা জেলাধীন চালনা পৌরসভা ভোটে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী আবুল খয়ের খান মারা গেছেন।

সোমবার বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

শোকবার্তায় জানানো হয়, খুলনা জেলাধীন চালনা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী ও দাকোপ থানা বিএনপির আহবায়ক আবুল খয়ের খান করোনা আক্রান্ত হয়ে সোমবার নির্বাচন চলাকালীন খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আবুল খয়ের খানের মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের ন্যায় আমিও গভীরভাবে সমব্যথী। চালনা পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ এবং আজ নির্বাচন চলাকালীন তার মৃত্যু নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক ও দুঃখের।

‘তিনি দাকোপ থানা বিএনপির আহবায়ক হিসেবে দলকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিরলস পরিশ্রম করে গেছেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন বুকে ধারণ করে গণতান্ত্রিক অধিকারের স্বপক্ষে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার বলিষ্ঠ অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।’

ফখরুল আবুল খয়ের খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য