,

বিজয়নগরে ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

download (1)বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশ উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতাকে আটক করে। এরা ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার আব্দুল আলীর পুত্র রাসেল মিয়া মোল্লা (২৪) ও অপরজন পাশ্ববর্তী উপজেলা মাধবপুরের আয়েত আলীর পুত্র মোঃ রুহুল আমিন (২২)। এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চান্দুরা সিএনজি ষ্টেশনে অভিযান চালায় পুলিশ। এসময় ১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা সোয়াদ মিয়া (২৪)কে গ্রেফতার করে। সে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুরের আকবর আলীর পুত্র। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক আইনে মামলা হয়েছে। গতকাল তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ