রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সড়কে প্রাণ গেল বাবার, ছেলে গুরুতর জখম

news-image

যশোর ব্যুরো : যশোরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার ছেলেও মারাত্মক আহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে হুদারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নয়ন (৫৩) সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

আহত জাফরকে (২০) প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম যুগান্তরকে জানান, কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে নয়ন ও তার ছেলে গুরুতর জখম হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। আহত জাফরকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে গেছে।