শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিববর্ষে মার্চে পূর্বাচলে বাণিজ্য মেলার প্রস্তুতি

news-image

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসের কারণে জানুয়ারিতে হচ্ছে না ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২১। তবে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ১৭ মার্চকে কেন্দ্র করে মাসব্যাপী এ মেলা বসবে পূর্বাচলে। প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে মার্চ মাসের যেকোনো দিন উদ্বোধন করা হবে মাসব্যাপী এই মেলা। শারীরিক উপস্থিতির পাশাপাশি এবার অনলাইনেও চলবে মেলা।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পরিবর্তে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালীর বাগরাইয়াটে (পূর্বাচলে) ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’-এ মেলাটি অনুষ্ঠিত হবে।

চীনের সঙ্গে চুক্তি অনুযায়ী চলতি বছরের ৩১ ডিসেম্বর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বুঝে পাবে সরকার। এরপরই মেলার কর্মযজ্ঞ শুরু করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার (১৩ ডিসেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বোর্ড সভা হয়।

সভায় ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে প্রধামন্ত্রীর সম্মতি পেলে এই স্থাপনার উদ্বোধন করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। এরপরই শুরু হবে মেলা। এই মেলা বিস্তৃত আকারে হবে নাকি স্বল্প পরিসরে হবে- সে বিষয়টি করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে।

উল্লেখ্য, গত ২৫ বছরে ধরে রাজধানীর আগারগাঁওয়ে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলা উদ্বোধন করেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ