,

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত না গাওয়া স্বাধীনতার অবমাননা

news-image

অনলাইন ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত না গাওয়া স্বাধীনতার অবমাননা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা জেনেছি, সচেতনভাবে অনেক প্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় না। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবমাননা। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

‘যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় না, সেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই জাতীয় সংগীত গাওয়া প্রয়োজন। এটি আমাদের নিশ্চিত করতে হবে’ বলেও জানান তথ্যমন্ত্রী।

‘স্বাধীনতার পরাজিত শক্তিকে নিয়ে বিএনপি রাজনীতি করে, তাদের জোটের সঙ্গী হচ্ছে জামায়াতে ইসলাম। এজন্য তারা স্বাধীনতাকে মনেপ্রাণে মেনে নিতে পারে না’ বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘জামায়াতে ইসলাম দলগতভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। শুধু বিরোধিতাই নয়, দলগতভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারা আলবদর বাহিনী গঠন করেছে, তারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে।’

তিনি বলেন, ‘বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা তাদের হাতেই গঠিত হয়েছিল। তারা শুধু পাকিস্তানের পক্ষ অবলম্বন করেনি, আমাদের মা-বোনের ইজ্জত লুণ্ঠনেও সহযোগিতা করেছে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য