,

করোনা কেড়ে নিল স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রাণ

news-image

খুলনা ব্যুরো : মহামারী করোনা কেড়ে নিল খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সরোয়ার উদ্দিনের (৬০) প্রাণ।

শনিবার রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মালিক সরোয়ার উদ্দিন রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের বাঁধাল গ্রামের মৃত আত্তাপ উদ্দিন মালিকের ছেলে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতালেব হোসেন বলেন, মালিক সরোয়ার উদ্দিন অসুস্থ হলে তাকে খুমেক হাসপতালে ভর্তি করা হয়। গত ৫ ডিসেম্বর খুমেক পিসিআর ল্যাবে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এর পর তাকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

মালিক সরোয়ার উদ্দিন প্রথমে ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন। ১৯৯৮ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৎকালীন খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএম মোস্তফা রশিদী সুজার হাত ধরে দলে যোগদান করেন।

ওই সালে তিনি জেলা আ’লীগের সদস্য পদ লাভ করেন। ২০০৩ সালে তিনি জেলা আ’লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হন। ২০০৩ সাল থেকে তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা