,

কসবায় ৮দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

Las Udderব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের ৮দিন পর সোমবার দুপুরে রহমত উল্লাহ (১৪) নামের এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা; তাকে হত্যা করে জমিতে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাবুল মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।
নিহত রহমত উল্লাহ কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। সে লেশিয়ারা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।
অভাবের সংসারে পিতৃহীন রহমত উল্লাহ জমি-জমার কাজ করে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। গত ৫ এপ্রিল বিকেলে জমির ফসল দেখতে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরেনি। নিখোঁজ পুত্রের সন্ধানে বিধবা মা পোস্টার সাঁটানো, মাইকিং করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার, আত্মীয়-স্বজনের বাড়ীতে বাড়ীতে খবরা-খবর ও থানায় সাধারণ ডাইরীসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও কোন সন্ধান পাওয়া যায়নি।
গতকাল সোমবার (১৩ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকায় পঁচা দূর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মহাসড়কের পাশের জমিতে গিয়ে পঁচা লাশ দেখতে পায়। রহমত উল্লাহর মা ও পরিবারের লোকজন গিয়ে লাশটি সনাক্ত করেন। লাশ দেখে মা হালিমা বেগম (৫০) জ্ঞান হারিয়ে ফেলেন।
খবর পেয়ে কসবা থানা পুলিশ গতকাল সোমবার দুপুরে জমি থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।  
কসবা থানার উপ-পরিদর্শক মো. সফিকুল আলম বলেন; কেউ তাকে হত্যা করে জমিতে ফেলে রেখেছে কলে ধারণা করে হচ্ছে। লাশটি পচন ধরে শরীর থেকে মাংস সরে গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর