,

চুকনগরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজে! প্রাণ গেল দুই ভাইয়ের

news-image

অনলাইন ডেস্ক : খুলনার ডুমুরিয়ার চুকনগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি গ্যারেজে ঢুকে পড়লে প্রচণ্ড ধাক্কায় সাব্বির হোসেন (১৫) ও রাকিবুল হাসান (৫) নামে আপন দুই ভাই নিহত হয়েছে। তারা উপজেলার রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে।

শনিবার বিকেলে চুকনগর-যশোর সড়কের শুকুর আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাব্বির হোসেন তার মা ও ছোট ভাইকে নিয়ে ভ্যানে করে চুকনগর বাজার আসে। ভ্যানটি মেরামত করতে সড়কের পাশে একটি গ্যারেজে নিয়ে যায়। এ সময় যশোর থেকে চুকনগরগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই গ্যারেজের ভেতর ঢুকে পড়ে। এতে প্রচণ্ড আঘাতে রাকিবুল হাসান ঘটনাস্থলে নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় সাব্বির হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুকনগর হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা