,

নতুন চারটি ইকোট্যুরিজম কেন্দ্র হচ্ছে সুন্দরবনে

news-image

বাগেরহাট প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, খুব শীঘ্রই সুন্দরবনে নতুন করে ৪টি ইকোট্যুরিজম কেন্দ্র করা হবে। এসব পর্যটন কেন্দ্রের সম্ভাব্যতা যাচাই করতে সুন্দরবন শেখেরটেক, কলাগাছিয়া, কাশিয়াবাদ, দোবেকি পরিদর্শন করেন উপমন্ত্রী।

এ সময় তিনি জানান, শরণখোলা রেঞ্জসহ নতুন চারটি ইকোট্যুরিজম কেন্দ্র তৈরীর কাজ সহসাই শুরু করা হবে। এর ফলে সুন্দরবন ভ্রমণে পর্যটকদের যেমন সুবিধা হবে, তেমনি পর্যটন কেন্দ্রগুলোকে ঘিরে এখানকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

সোমবার দিনভর নতুন পর্যটন কেন্দ্রর সম্ভাব্যতা যাচাই ও সুন্দরবন পরিদর্শন কালে উপমন্ত্রীর সাথে ছিলেন পশ্চিম সুন্দরবন অঞ্চলের বন সংরক্ষক মো. মইনউদ্দিন খান, পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসীন হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য