,

ভারতে রহস্যজনক এক অসুখে হাসপাতালে ভর্তি ১৪০ জন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অন্ধ্রপ্রদেশে রহস্যজনক এক অসুখের তদন্ত করে দেখেছে দেশটির কর্তৃপক্ষ। অন্ধ্রপ্রদেশের এলুরু অঞ্চলের চিকিৎসকরা বলছেন, বমি বমি ভাব ও তারপর অজ্ঞান হয়ে পড়ার পর ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে সেই আশঙ্কায় সেখানে সরকারি হাসপাতালগুলোর বিছানা খালি করে প্রস্তুতি নেয়া হয়েছে। ব্যাপক করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই দেখা দিয়েছে রহস্যজনক এই অসুখ।

স্থানীয় গণমাধ্যমে বলছে, অসুস্থ সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। কিন্তু তাদের কারও শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

এলুরু সরকারি হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, অসুস্থদের মধ্যে বিশেষ করে শিশুরা হঠাৎ করেই বমি করা শুরু করে। চোখে জ্বালাপোড়া হচ্ছে বলে জানিয়েছে এই শিশুরা। এদের মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে পরে অথবা তাদের শরীরে খিচুনি দেখা দেয়। অসুস্থদের অনেকেই দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং তারপর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রী আলা কালী কৃষ্ণা শ্রীনিভাস জানিয়েছেন রক্ত পরীক্ষায় কোন ধরনের ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা এলুরু সফর করেছেন। তারা পানি ও বায়ুতে কোন ধরনের দূষণের কারণে এই সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বলে মত দিয়েছেন।

নানা ধরনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং একমাত্র ল্যাবে সেসব পরীক্ষার পরই আসল কারণ জানা যাবে। অন্ধ্রপ্রদেশের বিরোধী দল, তেলেগু দেশম পার্টি আরও বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে। তাদের দাবি কোন ধরনের দূষণই এই রহস্যজনক অসুখের জন্য দায়ী।

সূত্র: বিবিসি বাংলা/সংবাদ ডট ইন

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের