,

বরিশালে ২ বছরের মেয়েকে হত্যা করে মায়ের ‘আত্মহত্যা’

news-image

অনলাইন ডেস্ক : বরিশালে মেহেন্দিগঞ্জ উপজেলায় দুই বছরের মেয়েকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বদরপুর গ্রামের বাড়ি থেকে শিশু আফরিন ও তার মা সালমা বেগমের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা বলে দাবি পরিবারের। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সালমা বেগমের স্বামী আমজাদ হোসেন পেশায় একজন দিনমজুর।

সালমার শাশুড়ি রোকেয়া বেগম জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার দিবাগত রাতে তার ছেলে কাঠ ব্যবসায়ী আমজাদ হোসেনের সঙ্গে স্ত্রী সালমা বেগমের ঝগড়া-বিবাদ ও বাগ্‌বিতণ্ডা হয়।

এর জের ধরে রাতে স্বামী আমজাদ হোসেন তার পার্শ্ববর্তী বোনের বাড়িতে চলে যান। সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি ঘরে ঢুকে নাতনি আফরিনের লাশ মেঝেতে দেখতে পেয়ে ডাক-চিৎকার করেন।

এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে খাটের ওপর শিশুটির লাশ এবং ঘরের আড়ার সঙ্গে মায়ের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে পুলিশ এখনো নিশ্চিত নয় না এটি হত্যা না আত্মহত্যা।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান জানান, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।

প্রাথমিকভাবে শিশু হত্যার কারণ জানা যায়নি। গৃহবধূর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা না কি হত্যা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে মূল রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট