,

নবীনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

news-image

নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের একইছড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই ছড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। এর আগে ধর্ষিতার মা বাদী হয়ে তরিকুল ইসলামকে আসামী করে নবীনগর থানায় একটি মামলা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার নাটঘর ইউনিয়নের একই ছড়া গ্রামের অষ্টম শ্রেনীর ছাত্রী (১৫) সকালে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এসময় একই এলাকার তাজুল ইসলামের ছেলে তরিকুল ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করলে অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রীকে জোরপূর্বক ধষর্ণের ঘটনায় ধর্ষণকারীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা