রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের আবেদনময় পুরুষের তালিকা প্রকাশ করলো ‘পিপল’ ম্যাগাজিন

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের আবেদনময় পুরুষের তালিকা প্রকাশ করেছে ‘পিপল’ ম্যাগাজিন। ‘সেক্সিয়েস্ট ইন্টারন্যাশনাল ম্যান অ্যালাইভ’-এ ২০২০ সালের সবচেয়ে আবেদনময় পুরুষ তারকা সংগীতশিল্পী জুংকুক। দক্ষিণ কোরিয়ার গানের দল বিটিএসের গীতিকার ও কণ্ঠশিল্পী তিনি।

ওই তালিকায় ২৩ বছর বয়সী কে-পপ তারকা জুংকুক পেছনে ফেলেছেন ড্যান লেভি, কিথ আর্বান, ম্যাথিউ রিস, রায়ান রেনল্ড, ইদ্রিস এলবা, ডেভিড বেকহাম, রায়ান গসলিং, ব্র্যাডলি কুপার, ডোয়াইন জনসন, ক্রিস হেমসওর্থ, ব্লেক শেলটন, হ্যারি স্টাইল, হৃতিক রোশনসহ আরও অনেক তারকাকে।

বিশ্বের জীবিত সেরা আবেদনময় পুরুষ নির্বাচনে ৪০ শতাংশ নম্বর ছিল শারীরিক গঠন, ৪০ শতাংশ জনপ্রিয়তায় আর বাকি ২০ শতাংশ নম্বর ছিল গুণ ও আকর্ষণের ওপর। এক মাস ধরে অনলাইনে চলে ভোট। বয়স, ধরণসহ বেশ কয়েকটি শাখায় ‘সেক্সিয়েস্ট’ পুরুষের নাম ঘোষণা করা হয়। সব বিভাগ মিলে সেরাদের সেরা হয়েছেন জুংকুক।

বিশ্ব সংগীত শাখায় সবচেয়ে আবেদনময় পুরুষ নির্বাচিত হয়েছেন হ্যারি স্টাইলস। তার পরেই রয়েছে দ্য উইকেন্ড, ব্যাড বানি ও রডি রিচদের নাম। ভোট ছাড়াই শুধু বিশেষজ্ঞদের বিবেচনায় ‘পিপলস সেক্সিয়েস্ট ম্যান ২০২০’ হয়েছেন ‘ব্ল্যাক প্যান্থার’খ্যাত ৩৩ বছর বয়সী মার্কিন অভিনেতা ও প্রযোজক মাইকেল বি জর্ডান। আর ‘সেক্সিয়েস্ট রয়্যাল’ হয়েছেন প্রিন্স হ্যারি। ‘সেরা আবেদনময়ী ভাই’ হয়েছেন লিয়াম, ক্রিস আর লুক হেমসওর্থ।

সেরা সুখী বিবাহিত আবেদনময় পুরুষ নির্বাচিত হয়েছেন ব্লেক লাইভলির জীবনসঙ্গী রায়ান রেনল্ডস। আর সেরা সুখী অবিবাহিত আবেদনময় পুরুষ (সেক্সিয়েস্ট হ্যাপি সিঙ্গেল) হয়েছেন আরমি হ্যামার।

সদ্য কন্যার বাবা হওয়া জো জোনাস হয়েছেন সেক্সিয়েস্ট ড্যাড। আর সেক্সিয়েস্ট রিয়্যালিটি শো বিচারক হয়েছেন নিক জোনাস। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী