,

কৃষি প্রণোদনা : আশুগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত কৃষি পূর্ণবাসন ও প্রনোদনা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম জানান, বঙ্গবন্ধু কন্যা কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে পূনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫’শ ৬০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এসব কৃষকের মাঝে গম, সরিষা, সূর্যমুখি, চিনাবাদাম, মসুর, খেসারী, টমেটো, মরিচ, পেয়াজ, বোরা ও ভুট্টাসহ মোট ১১টি ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা