,

বাইডেনের দৃষ্টি আকর্ষণ করতে বাস পোড়ানো : জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টি আকর্ষণের জন্য গতকালকের বাস পোড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে এক নাগরিক সভায় তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জো বাইডেন নির্বাচিত হওয়ার পরে সবাইকে ফোন দিয়েছে কিন্তু শেখ হাসিনাকে ফোন দেয় নাই। জো বাইডেনের দৃষ্টি আকর্ষণের জন্য গতকালের বাস পোড়ানো। তিনি (হাসিনা) বোঝাতে চেয়েছেন এ দেশে সন্ত্রাস আছে। এই সন্ত্রাস দমন করতে হলে তাকে দরকার।’

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের গণতন্ত্র কবরে শায়িত। এখন আমরা অপেক্ষায় আছি আল্লাহু আকবার বলে এটা (গণতন্ত্র) মাটি চাপা দেব? নাকি হরিবোল বলে আগুনে পড়াবো? এই গণতন্ত্র মুক্তির একটাই পথ আছে- তা হল সম্মিলিতভাবে সবাইকে রাস্তায় নামতে হবে।’

বিএনপির উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়ার ওপর এত অত্যাচার করা হচ্ছে তারপরও কীভাবে তারা সয়ে যাচ্ছে? এত নেতাকর্মীদের জামিন দেয় কিন্তু বেগম খালেদা জিয়াকে দেয় না। অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়জনক।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘এইভাবে আর বেশি দিন যাবে না। এর অবকাশ আসবেই।’

নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন-সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া, কবি আবদুল হাই শিকদার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকন, মহাসচিব এম আব্দুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা