রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি কাল

news-image

যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে আগামীকাল শনিবার। শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী এ তথ্য জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ সময় বলেন, ‘আমরা বেশিরভাগ সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ইতিমধ্যে ঘোষণা করেছি। বাকিগুলো দু-একদিনের মধ্যে ঘোষণা করা হবে। উপনির্বাচন থাকার কারণে কমিটি ঘোষণায় কিছুটা দেরি হয়েছে। শনিবার যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’

যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি কাল

 যুগান্তর রিপোর্ট

 ১৩ নভেম্বর ২০২০, ১২:৪৫ পিএম  |  অনলাইন সংস্করণ
97Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি কাল 
ফাইল ছবি

যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে আগামীকাল শনিবার। শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী এ তথ্য জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ সময় বলেন, ‘আমরা বেশিরভাগ সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ইতিমধ্যে ঘোষণা করেছি। বাকিগুলো দু-একদিনের মধ্যে ঘোষণা করা হবে। উপনির্বাচন থাকার কারণে কমিটি ঘোষণায় কিছুটা দেরি হয়েছে। শনিবার যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’

দলের তৃণমূল সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণের কারণে তৃণমূলের সম্মেলনগুলোতে বিলম্ব হয়েছে। তবে আমরা স্বাস্থ্যবিধি মেনে সম্মেলন প্রক্রিয়া শুরু করেছি। আগামীকাল রাজশাহীর বাগমারায় সম্মেলন হবে। আমি ঢাকায় থেকে সেখানে যুক্ত থাকব। পর্যায়ক্রমে আমরা তৃণমূলের অন্যান্য সম্মেলন করে ফেলব।

মূলত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এ সংবাদ সম্মেলন ডাকা হয়। ওবায়দুল কাদের দীর্ঘদিন পর সশরীরে উপস্থিত হয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হলেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী