,

নাফ নদীতে পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে মোহাম্মদ ইসলাম (৩৫) নামে বাংলাদেশি এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

নিহত মোহাম্মদ ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার গোরা মিয়ার ছেলে।

স্থানীয়দের দাবি, একটি নৌকায় তিন জেলে নাফ নদীতে মাছ শিকারে গেলে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে মোহাম্মদ ইসলাম গুলিবিদ্ধ হন। এ সময় তাকে উদ্ধার করে শনিবার রাত পৌনে ৮টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। রাতেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় বিজিবির পক্ষ থেকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে প্রতিবাদলিপি পাঠানো হচ্ছে। নাফ নদীতে মাছ শিকার বন্ধ থাকলেও ওই জেলেরা কী কারণে নদীতে নেমেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী