,

মাস্ক না পরলে শাস্তি হিসেবে দিতে হবে ঝাড়ু!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে সামাজিক দূরত্ব কিংবা বার বার হাত ধোয়ার মতোই জরুরি হলো মাস্ক পরা। কিন্তু বার বার প্রশাসনিক স্তরে সতর্ক করার পরেও গাছাড়া মনোভাব নিয়ে চলতে দেখা যায় অনেককেই। এমতাবস্থায় মাস্ক না পরার অভিনব শাস্তি নিয়ে এসেছে ভারতের মহারাষ্ট্র সরকার।

রাজ্যের প্রশাসন জানিয়েছে, মাস্ক না পরে ট্রেনে চড়লেই গুণতে হবে ২০০ টাকা জরিমানা। আর সঙ্গে টাকা না থাকলে? সেক্ষেত্রে তাদের অপেক্ষায় রয়েছে খাটনির ভোগান্তি। তাদের দিয়ে রাস্তা ঝাড়ু দেওয়ার মতো সমাজসেবামূলক কাজ করানো হবে! ইতোমধ্যেই রাজ্যের বৃহন্মুম্বাই পৌরসভা এমন নিয়ম চালু করে দিয়েছে।

এবার ট্রেনে চড়ার ক্ষেত্রেও সেই নিয়মই চালু হচ্ছে। জিআরপিকে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী সপ্তাহ থেকেই পালন করতে হবে এই নতুন নিয়ম। অন্য জনবহুল স্থানের ক্ষেত্রেও বলবৎ থাকবে নিয়মটি।

তবে এর আগে থেকেই এমন পদক্ষেপ নিয়েছে মুম্বাইয়ের কে-ওয়েস্ট সিভিক সোসাইটি। রাজ্যের আন্ধেরি পশ্চিম, জুহু, ভরসোভা এই সব অঞ্চল ওই সোসাইটির অন্তর্গত। সেখানে মাস্ক না পরার ‘শাস্তি’ হিসেবে ঘণ্টাখানেক সময় ধরে রাস্তায় ঝাড়ু দিতে হয়েছে অনেককে। ঝাড়ু দেওয়ার পরে সমস্ত নিয়ম ভঙ্গকারীকে মাস্ক বিতরণ এবং করোনা বিধি মেনে চলতে কী করতে হবে, সে ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী