,

মহানবী হযরত মুহাম্মদ (স:) কে কটুক্তি করার প্রতিবাদে নবীনগরে বিক্ষোভ মিছিল

news-image
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরে তৌহিদী জনতার ব্যানারে বৃহস্পতিবার (২৯ শে-অক্টোবর) সকালে ফ্রান্সে কার্টুন চিত্র একে  মহানবী হযরত মুহাম্মদ (স:)কে কটুক্তি করার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল শহরের এস.আর জামে মসজিদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে থানা গেইট প্রাঙ্গনে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
এস.আর জামে মসজিদের খতিব মুফতী বেলায়েত উল্লাহ এর সভাপতিত্বে  সভায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা মেহেদী হাসান সহ আরো অনেকেই।
পথসভা থেকে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিন্দা প্রস্তাব এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক।
মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকান্ডে নিন্দা জানাতে হবে এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানানোর আহবান জানান বক্তরা।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা