সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ রেলস্টেশনে নেই পর্যাপ্ত জনবল, সেবাবঞ্চিত যাত্রীরা!

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : নিরাপদ ও আরামদায়ক যাতায়তের কথা ভেবে মানুষ সড়ক পথের তুলনায় রেলপথে ভ্রমণের দিকে ঝুঁকে পড়ছে প্রতিনিয়ত। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ রেলস্টেশনে প্রতিনিয়ত বাড়ছে যাত্রীর সংখ্যা। কিন্তু রেল স্টেশনটিতে দায়িত্বরত পর্যাপ্ত জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা।

সরেজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ রেলস্টেশন থেকে প্রয়োজনের তাগিতে প্রতিদিন হাজারো যাত্রী ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালীতে পথে যাতায়াত করেন।

কিন্তু পর্যাপ্ত জনবল না থাকায় তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। যেখানে রেলস্টেশনে কমপক্ষে ১২ জন জনবল থাকার কথা। সেখানে বর্তমানে স্টেশন মাস্টার, বুকিং সহকারি, সিলম্যান ও গুশ সহকারিসহ সর্বমোট জনবল রয়েছে ৪ জন। ট্রেন আসা-যাওয়ার সময় ছাড়া স্টেশনে গেলে কোনো সেবা পাওয়া যায় না। এছাড়া ট্রেনের সময় ছাড়া কাউন্টারে থাকে না টিকেট বিক্রেতা, প্যাটফর্মের বিশ্রামাগার থাকে প্রায় সময়ই বন্ধ । এতে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা পড়েন চরম বিপাকে।

কথা হয়, ঢাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা বৃদ্ধা জাহানারা বেগম সাথে, তিনি বলেন, বয়সের কারণে বাসে ভ্রমণ করতে পারি না। ট্রেনে যাওয়াই ভালো হবে মনে করে স্টেশনে এসেছি। কিন্তু এখানে এসে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তিনটি কাউন্টারের দুটিই বন্ধ, একটি কাউন্টারে দীর্ঘ লাইন ধরে টিকেট কাটতে হয়েছে। স্টেশনের বিশ্রামাগারের কক্ষটি তালা ঝুলছে। তালা খুলে দিতে কয়েকবার বললেও স্টেশনের কেউ আসেনি। এখন ট্রেন আসা পর্যন্ত বাইরেই কষ্ট করে অপেক্ষা করতে হবে।

এ ছাড়া বেশ কয়েকজন যাএী বলেন, স্টেশনের নিরাপওার যথেষ্ট ঘাটতি রয়েছে। এছাড়া স্টেশনটি বেশিরভাগই অংশই খোলা মেলা।
যার কারণে যাএীদের মালামাল প্রায় সময় খোয়া যাচ্ছে। আশুগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো: নূর-নবী জানান, স্টেশন ১২ জন জনবলের মর্ধ্যে বর্তমানে আমরা ৪ জন দায়িত্ব পালন করছি। নিরাপওা জন্য উপরে চিঠি পাঠিয়েছি। কিন্তু এখনো এ ব্যাপারে কোন ব্যবস্হা হয়নি।

প্রয়োজনীয় লোকবলের অভাবে আমাদেরও স্টেশনের কার্যক্রম চালাতে কষ্ট হচ্ছে। এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রেলে নতুন নিয়োগ হলেই আমরা পর্যাপ্ত জনবল পাবো। যাত্রীদেরও আর ভোগান্তি পোহাতে হবে না।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০