বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ৭দিন ধরে বিদ্যুৎবিহীন

imagesবিশেষ প্রতিনিধি : গত ৭  দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিদ্যুৎবিহীন রয়েছে। কাল বৈশাখীর ঝড়ে উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ার ফলে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়ে সারা উপজেলায়। চরম দুর্ভোগে পড়েছে জন জীবন। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মকবুল হোসেন জানান, কালবৈশাখীর ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুতের তার ছিঁড়ে গেছে ও খুঁটি ভেঙ্গে পড়ে যাওয়ায় এবং জনবলের অভাবে সমগ্র উপজেলায় স্বল্প সময়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না। তবে উপজেলা সদরে ১ দিন পর থেকেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আমাদের লোকজন রাত দিন কাজ করে যাচ্ছে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার জন্য। বিদ্যুৎ না থাকায় এইচএসসি পরীক্ষার্থীদের পড়তে হচ্ছে বিপাকে। অনেকের ঘরের ফ্রিজে রক্ষিত জিনিসে পচন ধরেছে। গত মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার টানা ৪ দিনের কালবৈশাখীর ঝড়ে কসবা পৌর সদরের শীতলপাড়া, খারপাড়া, বগাবাড়ি, হাঁকর, তালতলা, শাহপুর, আড়াইবাড়ি, বিশারা বাড়ি, গুরুহিত, আকাবপুর, চড়নাল ও তেতৈয়া, বিনাউটি ইউনিয়নের চাপিয়া, চক চন্দ্রপুর, মজলিশপুর সৈয়দাবাদ, ব্রাহ্মণগ্রাম ও অনন্তপুর, খাড়েরা ইউনিয়নের  শিকারপুর, খাড়েরা, মনকসাইর ও দেলী গ্রামে বেশী ক্ষতিগ্রস্থ হয়। ওইসব গ্রাম গুলোর ঘর-বাড়ি, গাছপালা ও ফসলের প্রচুর ক্ষতি সাধিত হয়। বিশেষ করে ইরি ধানের ফসলের বেশী ক্ষতি হয়।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা