,

বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

news-image

নিউজ ডেস্ক : বৈরী আবহাওয়া ও বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কসংকেত থাকায় অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএর বরিশালের ট্রাফিক ইন্সপেক্টর মো. কবির।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে আবহাওয়া আরও খারাপ এবং নদী বেশি উত্তাল থাকায় অভ্যন্তরীণ ১২টি রুটের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে গত দুদিন যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে বরিশাল বিভাগে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। টানা বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বহু এলাকায়।

বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে।

এছাড়া বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে শুক্রবার সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। নিম্নচাপের কারণে উপকূল অঞ্চলে পানি বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা