বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূজার প্রথম দিনেই সর্বোচ্চ সংক্রমণ পশ্চিমবঙ্গে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুর্গাপূজা শুরু হয়েছে। প্রথম দিনেই দৈনিক সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। আগেই অবশ্য এ নিয়ে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। তাদের সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হচ্ছে। পূজা মণ্ডপে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে আদালত আদেশ দিলেও আদতে অনেক তা মানছেন না বলেই খবর।

করোনার প্রকোপে শীর্ষ বিপর্যস্ত দেশের তালিকায় ভারত দ্বিতীয়। তবে সেপ্টেম্বরে দেশটিতে করোনা সংক্রমণের চূড়া লক্ষ্য করা গেলেও অক্টোবর থেকে তা কমছিল। কিন্তু এ সপ্তাহ থেকে শুরু হয়ে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত দুর্গাপূজা, দিওয়ালির মতো উৎসবে সংক্রমণ বাড়বে বলে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বৃহস্পতিবার দেয়া হালনাগাদ হিসাব অনুযায়ী গত একদিনে রাজ্যটিতে নতুন করে আরও ৪ হাজার ৬৯ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে মোট ৩ লাখ ৩৩ হাজারের বেশি করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২৪৪ জন মারা গেছেন।

নয় দিনব্যাপী দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীরা দেবী দুর্গার প্রার্থনা করেন। এ ছাড়া আশপাশের পূজামণ্ডপগুলো ঘুরে দেখা ছাড়াও তারা অস্থায়ীভাবে তৈরি টেন্টে অবস্থান নিয়ে নাচগান ও আনন্দ উদযাপন করেন। আর এতে করেই করোনার মতো একটি সংক্রামক রোগের বিস্তারের সংখ্যা আরও বাড়বে বলেই শঙ্কা।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে একটি আদেশ দেন। তাতে বলা হয় পূজা সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া আর কেউ মণ্ডপে ঢুকতে পারবেন না। কিন্তু বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, মানুষ আদতে তা মানছেন না। তারা বৃহৎ পরিসরে জনসমাগম ঘটাচ্ছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, আগামী চার দিন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের উপদেষ্টা ড. অভিজিৎ চৌধুরি বলছেন, ‘অনেক মানুষ অযৌক্তিক আচরণ করছেন এবং বাজারেও ব্যাপক ভীড় লক্ষ্য করা যাচ্ছে। এদের মধ্যে অনেকে ন্যুনতম স্বাস্থ্যবিধিও মেনে চলছেন না। ফলে আগামীতে সংক্রমণ আরও বাড়তে পারে।’

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা