,

যে ৭ টি খাবারের কারণে বাড়ছে আপনার মাথাব্যথা!

headacheস্বাস্থ্য ডেস্ক : মাথাব্যথা একটি ভয়াবহ যন্ত্রণার নাম। কারণ মাথাব্যথা এমন একটি জিনিস যা আপনার স্বাভাবিক চিন্তা ক্ষমতাও কমিয়ে দিতে পারে। মাথাব্যথা থাকলে তা নিয়ে কোনো কিছুই করা সম্ভব হয়ে উঠে না। এমনকি, তখন একটু বিশ্রাম নিলেও এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যায় না। সাধারণত, অতিরিক্ত টিভি, কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহারের কারণে, অতিরিক্ত রোদের কারণে, বৃষ্টির পানি মাথায় পড়লে এবং যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের মাথাব্যথায় ভুগতে দেখা যায়। কিন্তু আরও একটি কারণে হতে পারে মাথাব্যথা, সেটি হলো কিছু মাথাব্যথার উদ্রেককারী খাবার খাওয়া। অবাক হলেও সত্যি কিছু খাবার খাওয়ার কারণে প্রতিনিয়ত আপনার মাথাব্যথার সমস্যা বেড়েই চলেছে।

১) চকলেট
অনেকেই চকলেট খেতে পছন্দ করেন। কিন্তু চকলেট মাথাব্যথা হওয়ার অন্যতম প্রধান একটি খাবার হিসেবে ধরা হয়। দ্য ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটির একটি গবেষণায় দেখা যায়, চকলেটের কোকোয়া মাথাব্যথার উদ্রেক করে।

২) কফি
কফি পানের ফলে মাইগ্রেনের মাথাব্যথা কমে তা ঠিক, কিন্তু অতিরিক্ত ক্যাফেইন দেহে গেলে তা মাথাব্যথার উদ্রেক ঘটায়। দিনে ৩ কাপের বেশি কফি পান করলে তা মাথাব্যথার জন্য দায়ী।

৩) চীজ
চীজে রয়েছে টায়রামাইন নামক একটি উপাদান যা চীজের প্রোটিন ভাঙার ফলে উৎপন্ন হয়। এই টায়রামাইন মাথাব্যথার উদ্রেক ঘটায়।

৪) ঠাণ্ডা খাবার
গবেষণায় দেখা যায় ঠাণ্ডা খাবার যেমন আইসক্রিম জাতীয় খাবারগুলো মাথাব্যথার জন্য দায়ী। বিশেষ করে যার মাইগ্রেনের সমস্যায় ভোগেন তাদের মাইগ্রেনের ব্যথার জন্য প্রধানত দায়ী আইসক্রিম ও এই ধরণের ঠাণ্ডা বা ফ্রোজেন খাবার।

৫) কলা
আশ্চর্য শোনালেও এটি সত্যি যে কলা মাথাব্যথার উদ্রেক ঘটায়। কলায় রয়েছে চীজের চাইতেও প্রায় ১০ গুণ বেশি টায়রামাইন যা এই মাথাব্যথার জন্য দায়ী।

৬) মরিচ
অতিরিক্ত মরিচ বা ঝাল ধরণের খাবারের কারণে মাথাব্যথার উদ্রেক হয়। কারণ মরিচের ক্যাপসাইসিন মাথাব্যথা উদ্রেককারী একটি উপাদান।

৭) দুধ
কোলিন এবং ক্যাসেইন নামক দুটি উপাদান দুধে বিদ্যমান। এই দুটি উপাদানই মাথাব্যথার জন্য দায়ী, বিশেষ করে মাইগ্রেনের ব্যথা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ