,

ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া খুনের মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জোড়া খুনের হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবারের সদস্যরা। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত খন্দকার এনামুল হকের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, উপজেলার সাতমোড়া গ্রামের খন্দকার এনামুল হক ও ইয়াছিন মিয়াকে হত্যা করা হয়। এই জোড়া হত্যাকান্ডে পর থানায় মামলা নেয়নি। পরে ২৬জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়।

মামলার পর আদালত সিআইডিকে মামলার তদন্তের দায়িত্ব প্রদান করেন। সিআইডি তদন্ত প্রতিবেদনে ২৬জন আসামী ছাড়াও আরও দুইজন আসামী সহ মোট ২৮জনকে আসামী করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত সকল আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এরমধ্যে ১২জন আসামী উচ্চ আদালত থেকে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারী জামিন লাভ করেন। বাকী ১৬জন আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলেও এখনো তাদের গ্রেফতার করা হচ্ছে না। তাছলিমা আক্তার আরও বলেন, মামলাটি উঠিয়ে নিতে হুমকি দিয়ে যাচ্ছে আসামী পক্ষের লোকজনেরা।

আমরা আত্ম রক্ষায় জেলা শহরে সন্তানদের নিয়ে বাসা ভাড়া করে আমি বসবাস করছি। আমি আমার স্বামী ও ভগ্নিপতি হত্যার আসামীদের গ্রেফতার এবং বিচার দাবি করছি। সংবাদ সম্মেলনে নিহত সাবেক বিজিবি সদস্য ইয়াছিন মিয়ার স্ত্রী নাসিমা বেগম ও সন্তানেরা উপস্থিত ছিলেন। উল্লেখ, ২০১৭ সালের ১ মার্চ রাতে নবীনগর উপজেলার জগন্নাথপুরে সাবেক বিজিবি সদস্য ইয়াছিন মিয়া ও তার ভায়েরা ভাই খন্দকার এনামুল হককে হত্যা করা হয়৷

 

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা