,

ভোটে অনিয়ম, বিএনপি সুবিধাজনক সময়ে বিক্ষোভ করবে

news-image

নিজস্ব প্রতিবেদক : উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপি এবং ভোট ডাকাতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সংশ্লিষ্ট এলাকায় সুবিধাজনক সময়ে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে দলটি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ জায়গায় বিএনপি সমর্থিত প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর হামলা হয়েছে। বিএনপির নির্বাচনী এজেন্ট বের করে দেয়া হয়েছে। সর্বোপরি ভোট ডাকাতি ও কারচুপি করা হয়েছে। এমতাবস্থায় যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপি হয়েছে সেসব এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হবে। তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশন কর্তৃক সভা সমাবেশ পালনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় নেতারা তাদের সুবিধা মতো কর্মসূচি পালন করবেন।

আজ মঙ্গলবার দেশের ২০৮টি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদে ভোট অনুষ্ঠিত হয়। ১৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ১৭৭টির বিভিন্ন পদে উপনির্বাচন হয়। বাকিগুলোর মধ্যে একটি উপজেলায় সাধারণ ও ৮টিতে উপনির্বাচন, ৭টি জেলা পরিষদের বিভিন্ন পদেও ভোটগ্রহণ হয়।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা