,

মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১২ জনকে জরিমানা

news-image
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট  অভিযান পরিচালনা করে ১২ জনকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জানা যায়, সরকারি নির্দেশনা মোতাবেক মা ইলিশ রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতে সোমবার (১৯/১০) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরকারি আদেশ অমান্য করে ইলিশ মাছ ধরায় তিনটি মামলায় ১২ জনকে  মৎস রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ মোতাবেক মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও উক্ত অভিযানে প্রায় ৫০০ মিটার জাল  ও প্রায় ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ সলিমগঞ্জ এর ২ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে ( শিক্ষার্থীদের জন্য)  বিতরণ করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা, নবীনগর থানা এবং সলিমগঞ্জ নৌ পুলিশ ফাড়ির সদস্যগণ।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা