,

এই পানীয় মৌসুমী রোগ প্রতিরোধ করবে

news-image

অনলাইন ডেস্ক : ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কমবেশি সবাই নানা ধরনের মৌসুমী রোগে আক্রান্ত হন। এই সময়টাতে জ্বর, কাশি, সর্দি এবং গুটি বসন্তে আক্রান্ত হওয়া সাধারণ বিষয়।

বিশেষজ্ঞদের মতে, এসব রোগ থেকে দূরে থাকার জন্য শরীর আর্দ্র রাখা, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল এবং শাকসবজি খেয়ে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।

শসা, লেবু ও পুদিনা পাতা দিয়ে তৈরি এই ভিটামিন-সি সমৃদ্ধ পানীয় দৈনিক ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে। পাশাপাশি মৌসুমী রোগ থাকবে দূরে।

শসা: কুড়মুড়ে, শীতল ও মজাদার এই সবজি খনিজ, ভিটামিন এবং ইলেকট্রোলাইটে ভরপুর। শসা শরীর আর্দ্র রাখতে সহায়তা করে। ৯৫ শতাংশ পানিতে পূর্ণ এই সবজিতে রয়েছে অ্যাসকর্বিক এবং ক্যাফেইক অ্যাসিড। এটি শরীর পানিশূন্যতা হতে দেয় না, পানির মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। এতে ক্যালরির পরিমাণ খুবই থাকায় ওজন কমাতে সহায়ক।

লেবু: লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিব্যাকটেরিয়া ও অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে। ফলে মৌসুমি নানা সংক্রামক রোগ, যেমন ঠান্ডা, কাশি, সর্দি, ইনফ্লুয়েঞ্জায় লেবু কার্যকর।

লেবুতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি সর্দি-কাশির সমস্যা দূর করে। স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়।

লেবুর রস শরীর থেকে টক্সিন দূর করে। বদহজম, বুক জ্বালার সমস্যাও সমাধান করে লেবু পানি। এটি কোষ্ঠকাঠিন্যও দূর করে। লেবুতে ভিটামিন সি এবং সাইট্রিক এসিড রয়েছে। যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। তা ছাড়া লেবুর রস বলিরেখা দূর করতে সাহায্য করে। লেবুতে থাকা পেকটিন ফাইবার ক্ষুধা কমায়। গরম পানিতে খালি পেটে লেবুর রস খান, তাদের ওজন দ্রুত হ্রাস পায়।

পুদিনা পাতা: ভেষজ এই পাতার অনেক ঔষধি গুণ রয়েছে। এতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ত্বকের স্বাস্থ্য ঠিক রাখে। এটি ওজন কমানো এবং হজম সহায়ক উপাদান রয়েছে। এতে থাকা এনজাইম পরিপাকতন্ত্রের উন্নতি ঘটায়। পুদিনায় থাকা প্রদাহপ্রতিরোধী উপাদান কাশি উপশম করে।

পানীয় তৈরি প্রণালি: সবগুলো উপাদান একসঙ্গে ব্লেন্ড করে নিন। এতে এক চিমটি ব্ল্যাক সল্ট এবং চাট মসলা মেশাতে পারেন। প্রতিদিন এক গ্লাস এই পানীয় পান করলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে। একই সঙ্গে দূরে থাকবে সব মৌসুমী রোগ।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি