,

গণতন্ত্র আজ কবরে, রোগাক্রান্ত সরকার : জাফরুল্লাহ চৌধুরী

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য নগর হাসপাতালের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্র আজ কবরে শায়িত, আমাদের সরকার আজ রোগাক্রান্ত। এই তো সেই কবরের ওপর নৃত্য করছেন মানসিক রোগাক্রান্ত সরকার।’

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে ভাষাসৈনিক আব্দুল মতিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

‘আমাদের দেশে কোনও মানুষ না খেয়ে নেই’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রেক্ষিতে ডা. জাফরুল্লাহ বলেন, ‘হ্যাঁ না খেয়ে নাই কথাটা কিছুটা সত্য। কিন্তু না খেয়ে না থাকলেও যথার্থ পুষ্টি নাই। সেটা আরও খারাপ। না খেয়ে থাকলে আন্দোলন হবে মানুষ ক্ষিপ্ত হবে। কিন্তু মানুষ এখন খেতে পাচ্ছে বলে আন্দোলন করার স্পৃহাটাই নেই।’

তরুণ শ্রোতাদের উদ্দেশে জাফরুল্লাহ বলেন, ‘আমাদের বয়স হয়েছে। এখন আমাদের অবলম্বন তরুণরা। তারাই বাংলার নিপীড়িত মানুষকে মুক্তি দেবে। গণতন্ত্র ফিরিয়ে আনবে। তাই তরুণরা তোমাদের কাজটি ঠিকমতো করো, চিন্তা করো না। শুধু দেখো তোমাদের পাশে আমরা আছি কিনা। সামনে থাকবে তোমরা, পেছনে থাকবো আমরা। তবেই পরিবর্তন আসবে।’

ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, অধ্যাপক ড. দিলারা চৌধুরী।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা